বাংলাদেশ ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬
শিরোনামঃ
Logo সার্ভার ত্রুটির অজুহাতে মোংলা নির্বাচন অফিসে এক মাস ধরে ভোটার স্থানান্তর সেবা বন্ধ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা Logo নওগাঁ সাহিত্য পরিষদের আয়োজনে দুই দিনব্যাপী লেখক সম্মেলন Logo সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বিদ্যুৎমন্ত্রীকে সতর্ক করলেন স্পিকার Logo লক্ষ্মীপুরে নারকেল গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার Logo সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণের দাবি টিআইবির Logo বিশ্বমানের টিস্যুকালচার ল্যাব হচ্ছে বান্দরবানে; পাহাড়ের কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তনের আশা Logo অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন জাবি অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান Logo অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো লুৎফর তালুকদারের পাশে মানবতার ফেরিওয়ালা পলাশ রহমান Logo হিজবুল্লাহর হামলায় আরও দুই ইসরায়েলি সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বাড়ছে Logo রামিসা ধর্ষণ-হত্যা মামলা তদন্ত মাইলফলক, আসামি গ্রেপ্তার দ্রুত সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (৬ জুন) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চাটমোহর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুই মাদকসেবীকে আটক করে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চাটমোহর পৌর সদরের কাজীপাড়া মহল্লার লেবু আলী শেখের ছেলে শরিফুল ইসলাম (৩৫) এবং মধ্যশালিকা এলাকার মৃত আমিরুল শেখের ছেলে নয়ন শেখ (৩৫)। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, দণ্ডপ্রাপ্তদের আগামী রোববার পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী বলেন, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে থানা পুলিশ অথবা উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

kalprakash.com/SAS

রবিবার, ৭ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

সার্ভার ত্রুটির অজুহাতে মোংলা নির্বাচন অফিসে এক মাস ধরে ভোটার স্থানান্তর সেবা বন্ধ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ মাদক সেবীর কারাদণ্ড

প্রকাশিত: ১২:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬