মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | সকাল ৯:৪২:৫৬

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ২:৩৮
শেয়ার: mail
১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আগামী ১৪ জুন (রোববার) কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দুই দিনের এই সফরে জেলার পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন।

এ তথ্য জানিয়েছেন কক্সবাজার-২ (চকরিয়া–পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম।

তিনি জানান, সফরকালে তারেক রহমান স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন সকাল ১১টায় চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এ সময় পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শনও করবেন।

এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করবেন। কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

পরে চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করার কথা রয়েছে। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

জনসভা শেষে কক্সবাজারে ফিরে রাতযাপন করবেন তারেক রহমান। পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward