বাংলাদেশ ০৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান
মিরপুরে বৃদ্ধা মায়ের মরদেহ

যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে প্রচলিত আইন ও সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এখনো তার বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি প্রকৃতপক্ষে তার মাকে কেন্দ্র করে ঘটেছে কি না, সেটিও নিশ্চিত করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশে বাবা-মায়ের ভরণ-পোষণ নিশ্চিত করার জন্য আইন রয়েছে। তদন্তে সেই আইনের লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক ও প্রশাসনিক দায়বদ্ধতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে।

সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে এ কে এম আনিসুর রহমান মোংলা বন্দর কর্তৃপক্ষ-এ সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত রবিবার রাজধানীর মিরপুর এলাকার একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগমের পচনধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার, ৩ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

মিরপুরে বৃদ্ধা মায়ের মরদেহ

যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

প্রকাশিত: ০৬:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬