সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৫:০১
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

পদ্মা নদীতে বস্তাবন্দি বাজারের ব্যাগে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১১:৪৭
শেয়ার: mail
পদ্মা নদীতে বস্তাবন্দি বাজারের ব্যাগে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

পাবনার পদ্মা নদী থেকে হাত বাঁধা ও গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুর-সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কিশোরীর বয়স আনুমানিক ১৪ থেকে ১৬ বছর হতে পারে। তার গলায় একটি রুপার চেইন ছিল।

স্থানীয়রা জানান, বুধবার সকালে পদ্মার চরে কৃষিকাজে যাওয়ার সময় কয়েকজন কৃষক নদীতীরে নোঙর করা একটি নৌকার পাশে ভাসমান একটি বস্তা দেখতে পান। সন্দেহ হলে তারা কাছে গিয়ে বস্তার ভেতরে মরদেহ রয়েছে বলে ধারণা করেন। পরে কৃষিকাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে একটি কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

👉  ন্যানোটেক গবেষণায় সাফল্য, এশিয়ান ইয়াং বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড জয় কুবি শিক্ষিকার

স্থানীয়দের দাবি, মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাতপরিচয় প্রাইভেট কার দেখা যায়। গাড়িটিতে চারজন যুবক ছিলেন। নদীতীর থেকে বলরামপুরের দিকে যাওয়ার পথে গাড়িটি বিকল হয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় সেটি বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত নেওয়া হয়।

তবে ওই প্রাইভেট কারের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার কারণও জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩ জুন ২০২৬ | Globe kalprakash.com

পদ্মা নদীতে বস্তাবন্দি বাজারের ব্যাগে মোড়ানো শিশুর মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে