বাংলাদেশ ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
শিরোনামঃ
Logo পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ Logo শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ Logo ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের Logo অর্থনৈতিক সংস্কারে নতুন সহায়তা চেয়ে আইএমএফের দ্বারস্থ বাংলাদেশ Logo মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে? Logo অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করলেন সাগর-রুনির সন্তান মেঘ Logo গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে কত বাড়ল বিদ্যুতের দাম? Logo যুগ্মসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত Logo নড়বড়ে কাঠের সাঁকোই ভরসা, দুর্ভোগে চরাঞ্চলের ২০ হাজার মানুষ Logo খানজাহান আলীর দিঘির শেষ কুমির অপসারণ, সাড়ে ৬শ বছরের ঐতিহ্যের অবসান

প্রবাসে বাঙালিয়ানার উচ্ছ্বাস, জালালাবাদের ঈদ পুনর্মিলনীতে মুখর সিডনি

অস্ট্রেলিয়ার সিডনিতে বৃহত্তর সিলেট অঞ্চলের প্রবাসীদের অন্যতম সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইনক-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। ঈদের আনন্দ, প্রবাসী মিলনমেলা এবং বাংলা সংস্কৃতির মেলবন্ধনে দিনব্যাপী এই আয়োজনে যেন প্রবাসের মাটিতে ফুটে উঠেছিল এক টুকরো বাংলাদেশ।

গত ৩১ মে সিডনির রিভারউডের একটি পার্কে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আয়োজনে সৃষ্টি হয় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী বাংলা খেলাধুলা। শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পাশাপাশি প্রীতিভোজ, আড্ডা, মতবিনিময় এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ে দিনটি হয়ে ওঠে আনন্দঘন।

সংগঠনের সভাপতি জাহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারুক চৌধুরী।

বক্তারা বলেন, প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও এমন আয়োজন কমিউনিটির সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ বোরহান উদ্দিন বাহার, সহ-সভাপতি সামছুদ্দিন লুলু, মাওলানা ফাজিল বারী, সাংগঠনিক সম্পাদক আব্দুস শুকুর, ক্রীড়া সম্পাদক আহমদ আল কবির এবং সদস্য মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন পুনর্মিলনী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক শাহ আলম।

সভাপতির বক্তব্যে জাহেদুল হক চৌধুরী বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং কমিউনিটির ঐক্য আরও শক্তিশালী করতে জালালাবাদ অ্যাসোসিয়েশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা। সমাপনী বক্তব্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সফল এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার: গুম করার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ

প্রবাসে বাঙালিয়ানার উচ্ছ্বাস, জালালাবাদের ঈদ পুনর্মিলনীতে মুখর সিডনি

প্রকাশিত: ০৩:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬