বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:০৫:১৪
শিরোনাম
● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১ ● চার বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে, সতর্ক করল জাতিসংঘ ● দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে মাউশির জরুরি নির্দেশনা ● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা ● সৌদি রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু ● ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ● চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলন, ট্রাক্টরসহ আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ● মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু ● জয়পুরহাটে থানায় ঢুকে পুলিশের উপর হামলা, গ্রেপ্তার-১ ● চার বছরে কার্বন নিঃসরণ ১৮ শতাংশ কমাতে হবে, সতর্ক করল জাতিসংঘ ● দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে মাউশির জরুরি নির্দেশনা ● ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় ● ১০০ ডলার নিয়ে ঢাকা ছাড়া রনি আজ আন্তর্জাতিক গোয়েন্দা জগতের প্রভাবশালী মুখ ● ঢাকা-গাজীপুর সড়ক ৬ লেনে উন্নীত করার পরিকল্পনা

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত ৫৫, ধ্বংসস্তূপে পরিণত গ্রাম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:১০
শেয়ার: mail
মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত ৫৫, ধ্বংসস্তূপে পরিণত গ্রাম

মিয়ানমারের উত্তরাঞ্চলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

সোমবার (১ জুন) আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে জানা যায়, বিস্ফোরণের তীব্রতায় পুরো একটি গ্রাম মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। আগুন ও আতঙ্কে চারপাশে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা।

ঘটনাটি ঘটেছে চীনের সীমান্তসংলগ্ন শান রাজ্যের নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে। বর্তমানে এলাকাটি সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী তাআং ন্যাশনাল লিবারেশন আর্মির (টিএনএলএ) নিয়ন্ত্রণে রয়েছে।

গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় রোববার দুপুরে খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক পদার্থে অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণস্থলে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং আশপাশের বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পুড়ে যাওয়া গাছপালা ও ধ্বংসাবশেষ থেকে দীর্ঘ সময় ধরে ধোঁয়া উঠতে দেখা যায়।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে তারা প্রথমে এটিকে বিমান হামলা বলে মনে করেছিলেন।

বিশ্লেষকদের মতে, মিয়ানমারের সংঘাতপূর্ণ অঞ্চলে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এবং খনিজ উত্তোলনে অব্যবস্থাপনার কারণে এ ধরনের ভয়াবহ দুর্ঘটনা বারবার ঘটছে, যা মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে দিচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১ জুন ২০২৬ | Globe kalprakash.com

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত ৫৫, ধ্বংসস্তূপে পরিণত গ্রাম

বিস্তারিত কমেন্টে