বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:৩৪:০৯
শিরোনাম
চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে চুয়াডাঙ্গায় আমগাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে

ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন পরিবারে বাড়তি ব্যয়, খরচ বেড়েছে ৬০ বিলিয়ন ডলার

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ১১:১৭
শেয়ার: mail
ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন পরিবারে বাড়তি ব্যয়, খরচ বেড়েছে ৬০ বিলিয়ন ডলার

সংগৃহীত ছবি

ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এখন সরাসরি অনুভব করছেন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা। নতুন এক বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের কারণে জ্বালানি ও পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পাওয়ায় মার্কিন ভোক্তাদের ওপর অতিরিক্ত প্রায় ৬০ বিলিয়ন ডলারের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান মুডিজ অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে প্রতিটি মার্কিন পরিবারকে জ্বালানি-সংশ্লিষ্ট খাতে গড়ে অতিরিক্ত ৪৪৭ দশমিক ১৯ ডলার ব্যয় করতে হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলের দাম বৃদ্ধি এবং বিমান ভাড়া বেড়ে যাওয়ার ফলে গত তিন মাসে যুক্তরাষ্ট্রের ভোক্তারা সম্মিলিতভাবে প্রায় ৬০ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করেছেন।

অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত হলে এই ব্যয় আরও বাড়তে পারে। মুডিজ অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জ্যান্ডি বলেন, যুদ্ধ দ্রুত শেষ না হলে ভোক্তাদের ব্যয় কমাতে বাধ্য হতে হবে, যা ইতোমধ্যেই চাপের মুখে থাকা অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করবে।

বিশ্লেষণে আরও বলা হয়েছে, জ্বালানির দাম বর্তমান অবস্থায় স্থির থাকলে যুদ্ধের প্রথম বার্ষিকী নাগাদ প্রতিটি মার্কিন পরিবারের অতিরিক্ত ব্যয় প্রায় দুই হাজার ডলারে পৌঁছাতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজার হয়ে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয়ের ওপরও পড়ছে।

সূত্র: সিএনবিসি

kalprakash.com/SS

ট্যাগসমূহ: ইরান যুদ্ধ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩১ মে ২০২৬ | Globe kalprakash.com

ইরান যুদ্ধের ধাক্কায় মার্কিন পরিবারে বাড়তি ব্যয়, খরচ বেড়েছে ৬০ বিলিয়ন ডলার

বিস্তারিত কমেন্টে