বাংলাদেশ ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

স্লোগানে আবদ্ধ না থেকে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমরা মনে করছি দেশকে নিয়ে এগিয়ে যাব, দেশের ভবিষ্যৎ বদলাব এবং আগামীর জন্য একটি নতুন বাংলাদেশ গড়ব। এজন্য আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে হবে। কেবল স্লোগানের মধ্যে আবদ্ধ না থেকে যারা তাকে দেখিনি বা তার সংস্পর্শে আসিনি, তাদের কাছে তার আদর্শ ও কর্মকে ছড়িয়ে দিতে হবে।

শনিবার (৩০ মে) দুপুরে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন বলেন, আজকে আমরা যখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাঁটতে দেখি, চলতে দেখি, তার কর্মসূচি দেখি, তার প্রধানমন্ত্রী হয়ে সাধারণ মানুষের সাথে কতটা সাধারণ হয়ে মিশে যেতে একজন মানুষ পারেন সেটা যখন দেখি তখন আমরা মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্ভবত এমনই ছিলেন। যার কারণে তার প্রতিচ্ছবি হয়ে, বাংলাদেশের উদ্ধারকর্তা হয়ে আরেকজন মানুষ আমরা পেয়েছি। যিনি তার বাবার হাত ধরে তার বাবার দেখানো পথে তার বাবার ফুটস্টেপ অবলম্বন করে কিন্তু এগিয়ে যাচ্ছেন।

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৬ সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মত কঠিনতম নির্বাচন কিন্তু বাংলাদেশে আর কখনো হয়নি। আমরা এখানে দাঁড়িয়ে খুব গর্বভরে বলতে পারছি যে রাজশাহী বিভাগের নাটোর জেলার চারটি আসনই বিএনপির ঘরে আমরা নিয়ে আসতে পেরেছি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছি, আমাদের মনে রাখতে হবে দলকে ধারণ করতে হলে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করতে হলে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে। তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি দিতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে না পারলে অতীতের ষড়যন্ত্রের শেকড় বিস্তার লাভ করতে পারে।

নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর-৩ আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনুসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শনিবার, ৩০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্লোগানে আবদ্ধ না থেকে জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬