শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:১৪:২২
শিরোনাম
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে বহুতল ভবনে পুলিশের অভিযান: অনলাইন স্ক্যামিংয়ে জড়িত ৬৩ বিদেশি নাগরিক আটক বাসের চাপ বাড়লেও বাড়েনি টার্মিনাল: বাগেরহাটে ঝুঁকি নিয়ে সড়কে যাত্রী ওঠানামা ইয়েমেনের ৫ হাজার ৪০০ বর্গকিমি এলাকা দখলের দাবি হুতিদের একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অনেক কলেজ নবম পে স্কেলের গেজেট নিয়ে ধোঁয়াশা জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ চট্টগ্রামে বহুতল ভবনে পুলিশের অভিযান: অনলাইন স্ক্যামিংয়ে জড়িত ৬৩ বিদেশি নাগরিক আটক বাসের চাপ বাড়লেও বাড়েনি টার্মিনাল: বাগেরহাটে ঝুঁকি নিয়ে সড়কে যাত্রী ওঠানামা ইয়েমেনের ৫ হাজার ৪০০ বর্গকিমি এলাকা দখলের দাবি হুতিদের একাদশে ভর্তি শুরু: শিক্ষার্থী সংকটে অস্তিত্বের লড়াইয়ে অনেক কলেজ নবম পে স্কেলের গেজেট নিয়ে ধোঁয়াশা

ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৪:০৪
শেয়ার: mail
ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৬ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের থ্রেট অনুভূত হয়নি। তবে থ্রেট না থাকলেও র‍্যাবের নিজস্ব বিশেষ নিরাপত্তা প্রস্তুতি সবসময়ই সক্রিয় রাখা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।

র‍্যাব ডিজি জানান, ঈদের প্রধান জামাতগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঈদের সময় রাজধানী ফাঁকা থাকার কারণে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় রাত্রিকালীন টহল ও চৌকি সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।

পশুর হাট ও জাল টাকা প্রতিরোধ নিয়েও র‍্যাব সক্রিয় রয়েছে বলে জানান তিনি। তার ভাষায়, পশুর হাটে ভোগান্তি রোধ, জাল টাকা শনাক্ত ও প্রতিরোধ এবং পশুবাহী যানবাহনকে জোরপূর্বক নির্দিষ্ট হাটে নেওয়ার মতো অনিয়ম ঠেকাতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে র‍্যাবের সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

বিস্তারিত কমেন্টে