বাংলাদেশ ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা Logo বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান Logo জুনের শুরুতেই মোংলায় চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস Logo বাগেরহাটের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্র ‘ধলু মিয়া’ Logo জলবায়ু সহনশীল কৃষিতে নারীদের স্বাবলম্বী করতে মোংলায় প্রশিক্ষণ কর্মশালা Logo পিসিসিপি’র উদ্যোগে রাঙ্গামাটিতে ২৫০ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ

বিশ্বকাপের আগে দুঃসংবাদ, প্রস্তুতি ম্যাচে খেলছেন না মার্তিনেস

মেসির সঙ্গে এমিলিয়ানো মার্তিনেস। ফাইল ছবি

বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৯ দিন বাকি। এমন সময় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অন্যতম ভরসা গোলরক্ষক এমিলিয়ানো মারটিনেস চোটে আক্রান্ত হওয়ায় তাকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ইংলিশ ক্লাব এস্টন ভিল্লা-র হয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালের আগে অনুশীলনে ডান হাতের আঙুলে চোট পান মার্তিনেস। জানা গেছে, তার রিং ফিঙ্গারে হালকা মচকানোর সমস্যা হয়েছে।

চোট নিয়েই অবশ্য ফাইনালে খেলেছেন এই আর্জেন্টাইন গোলকিপার। ফাইনালে ৩-০ ব্যবধানে জয় পেয়ে শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। তবে ম্যাচ শেষে মার্তিনেস নিজেই জানান, বল ধরতে গিয়ে অস্বস্তি হচ্ছিল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর দাবি, পুরোপুরি সুস্থ হতে প্রায় ২০ দিন সময় লাগতে পারে তার। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

আগামী ১৬ জুন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তার আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। তবে এই দুই ম্যাচে মার্তিনেস খেলছেন না বলে জানিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যম।

কোচ লিওনেল এস্কালোনি ও তার কোচিং স্টাফ কোনো ঝুঁকি নিতে চাইছেন না। পুরো টুর্নামেন্টে শতভাগ ফিট মার্তিনেসকে পেতেই তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্জেন্টিনার হয়ে মার্তিনেস কতটা গুরুত্বপূর্ণ, তা ফুটবলভক্তদের জানা। ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স জাতীয় ফুটবল দল-এর বিপক্ষে র্যান্ডাল কলো মুয়ানির নিশ্চিত গোল ঠেকিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। পরে টাইব্রেকারেও নায়ক বনে যান এই বিশ্বকাপজয়ী গোলরক্ষক।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়বেন বিএনপি নেতা মাসুদ রানা

বিশ্বকাপের আগে দুঃসংবাদ, প্রস্তুতি ম্যাচে খেলছেন না মার্তিনেস

প্রকাশিত: ০৩:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬