বাংলাদেশ ১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

কাজের চাপ নিয়ন্ত্রণে রাখার ৫টি সহজ কৌশল

সংগৃহীত ছবি

বর্তমান করপোরেট জীবনে এক কাজ শেষ না হতেই আরেক কাজ এসে চাপ সৃষ্টি করছে। অফিসের ডেডলাইন, মিটিং আর নোটিফিকেশনের ভিড়ে অনেকেই মানসিক চাপে ভুগছেন। বিশেষজ্ঞদের মতে, সঠিক সময় ব্যবস্থাপনা ও কিছু অভ্যাস গড়ে তুললে এই চাপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

১. কঠিন কাজ আগে শেষ করুন

দিনের শুরুতে মস্তিষ্ক তুলনামূলকভাবে সতেজ থাকে। তাই বেশি মনোযোগ ও শক্তি প্রয়োজন এমন কাজগুলো সকালেই শেষ করা ভালো। এতে দিন শেষে চাপ কমে যায়।

২. বারবার নোটিফিকেশন দেখা বন্ধ করুন

কাজের সময় বারবার ইমেইল বা মেসেজ চেক করলে মনোযোগ নষ্ট হয়। নির্দিষ্ট সময় পরপর, যেমন প্রতি এক ঘণ্টা পর একবার নোটিফিকেশন দেখা অভ্যাস করলে কাজের গতি বাড়ে।

৩. কাজের ফাঁকে ছোট বিরতি নিন

টানা কাজ না করে মাঝে মাঝে ১০-১৫ মিনিটের বিরতি নিন। এই সময়ে হালকা হাঁটাহাঁটি বা এক কাপ চা-কফি মনকে সতেজ রাখতে সাহায্য করে এবং ক্লান্তি কমায়।

৪. ছুটির দিন শুধু নিজের জন্য রাখুন

সপ্তাহের অন্তত একটি দিন বা কিছু সময় নিজের পছন্দের কাজের জন্য রাখুন। এতে মানসিক চাপ কমে এবং কাজের প্রতি আগ্রহও বাড়ে।

৫. প্রয়োজন হলে ছুটি নিন

অতিরিক্ত চাপ ও ক্লান্তি অনুভব করলে ছোট ছুটি নেওয়া জরুরি। শরীর ও মনকে পুনরায় শক্তি জোগাতে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক অভ্যাস গড়ে তুললে কাজের চাপের মাঝেও ব্যক্তিগত জীবন, পরিবার ও পেশাগত দায়িত্বের মধ্যে সুন্দর ভারসাম্য রাখা সম্ভব।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
কাজের চাপ নিয়ন্ত্রণে রাখার ৫টি সহজ কৌশল
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

কাজের চাপ নিয়ন্ত্রণে রাখার ৫টি সহজ কৌশল

প্রকাশিত: ০৬:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬