বাংলাদেশ ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

নাটোরের বাগাতিপাড়ায় রোপণকৃত পাটক্ষেত পাওয়ার টিলার দিয়ে চাষ দিয়ে নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোঃ আমির হোসেন। তিনি বাগাতিপাড়া পৌরসভার বারইপাড়া মহল্লার মৃত আকবর আলী সরদারের ছেলে।

লিখিত বক্তব্যে আমির হোসেন দাবি করেন, তার পিতার নামে ১৯৮১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক বন্দোবস্তকৃত একটি জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি খারিজ সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধের মাধ্যমে সেখানে বিভিন্ন ফসল চাষাবাদ করছেন ।

তিনি অভিযোগ করেন, গত ৬ এপ্রিল সকালে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তাদের ফসলি জমিতে রোপণ করা পাটক্ষেত পাওয়ার টিলার দিয়ে চাষ করে নষ্ট করেন এবং জমি দখলের চেষ্টা চালান। এ সময় ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

আমির হোসেন জানান, ঘটনার পর তারা বাগাতিপাড়া মডেল থানায় একাধিক অভিযোগ দিয়েছেন। এর প্রেক্ষিতে পুলিশ উভয় পক্ষকে ডেকে আপোষ-মীমাংসার উদ্যোগ নেয় এবং প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের কথা বলে। তবে, প্রতিপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কিছু কথিত অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। একই সঙ্গে প্রকৃত ঘটনা তুলে ধরে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান ভুক্তভোগী পরিবার।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ফসল নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬