রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৩০:০৬

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ অব্যাহত রাখা জরুরি: চীনের পররাষ্ট্রমন্ত্রী

কাল প্রকাশ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:০০
শেয়ার: mail
ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ অব্যাহত রাখা জরুরি: চীনের পররাষ্ট্রমন্ত্রী

বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেন আব্বাস আরাঘচি। ছবি: রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখা এবং আঞ্চলিক উত্তেজনা কমানো জরুরি বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি দ্রুত হরমুজ প্রণালি পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বেইজিং সফরের সময় অনুষ্ঠিত এক বৈঠকে এই অবস্থান তুলে ধরে চীন। বৈঠকে যুদ্ধ বন্ধ করে আলোচনার পথকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুদ্ধ পুরোপুরি বন্ধ করা এখনই জরুরি এবং নতুন করে সংঘাত শুরু হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি আলোচনার প্রক্রিয়া অব্যাহত রাখাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

বৈঠকে ওয়াং ই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চালিয়ে যাওয়া প্রয়োজন এবং আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে হরমুজ প্রণালি দ্রুত পুনরায় খোলা উচিত। কারণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্ব জ্বালানি বাণিজ্যের বড় অংশ পরিচালিত হয়।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, হরমুজ প্রণালি দীর্ঘ সময় বন্ধ থাকায় চীন কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে, বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহে এর প্রভাব বিবেচনায়।

গত ৬ মে অনুষ্ঠিত বৈঠকে আব্বাস আরাঘচি বলেন, চীন ইরানের ঘনিষ্ঠ বন্ধু এবং বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএসএনএ।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২০ মে ২০২৬ | Globe kalprakash.com

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ অব্যাহত রাখা জরুরি: চীনের পররাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত কমেন্টে