পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর এ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষই সহযোগিতা জোরদার ও গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে দীর্ঘদিনের বাংলাদেশ–যুক্তরাষ্ট্র অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
kalprakash.com/SS
অনলাইন ডেস্ক 

























