শনিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের কিসামত দোগাছি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীর কন্যা শিশুটিকে নির্যাতন করেন। পরে শিশুটি বিষয়টি প্রতিবেশীদের জানালে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে এবং ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সোমবার, ১৮ মে ২০২৬
নীলফামারীতে ১১ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি আটক
সিরাজুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি 





















