বাংলাদেশ ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল Logo জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি Logo জলঢাকায় অতিরিক্ত টোল আদায়, ভ্রাম্যমাণ আদালতে ৩ হাজার টাকা জরিমানা Logo মাদকবিরোধী বিশেষ অভিযানে সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) টিমকে অর্থ পুরস্কার প্রদান Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি

দিনমজুরের ঘরে তিন যমজ পুত্রসন্তান, আনন্দের মাঝেও দুশ্চিন্তায় পরিবার

নাটোরের লালপুরে এক দিনমজুর দম্পতির ঘরে একসঙ্গে জন্ম নিয়েছে তিন যমজ পুত্রসন্তান। এমন ব্যতিক্রম ঘটনায় পরিবারটিতে আনন্দের বন্যা বইলেও চার সন্তানের ভরণপোষণ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে দিনমজুর বাবার কপালে।

সোমবার (১৮ মে) ভোরে উপজেলার গোপালপুরের একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। যমজ তিন সন্তানের মা সুরাইয়া খাতুন (২৬) গোপালপুর পৌরসভার ৯নং বিরোপাড়া ওয়ার্ডের দিনমজুর রাজু ইসলামের স্ত্রী। তাদের সংসারে আগে থেকেই আরেকটি পুত্রসন্তান রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার ভোরে প্রসবব্যথা শুরু হলে সুরাইয়া খাতুনকে গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই (নরমাল ডেলিভারি) একে একে তিনটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছে।

একসঙ্গে তিন সন্তানের বাবা হওয়া রাজু ইসলাম বলেন, আল্লাহর রহমতে আমার স্ত্রী এবং তিন ছেলে সবাই সুস্থ আছে। আমাদের আগে একটা ছেলে আছে। এখন আরও তিন ছেলে আসায় আমরা অনেক আনন্দিত। আমাদের পুরো পরিবারে খুশির জোয়ার বইছে।

তবে এই আনন্দের পাশাপাশি তিন সন্তানের খরচ নিয়ে গভীর দুশ্চিন্তাও প্রকাশ করেছেন তিনি। রাজু বলেন, আমি একজন গরিব মানুষ। দিনমজুরি করে কোনোমতে সংসার চালাই। এখন চার ছেলের ভরণপোষণ, তাদের দুধ কেনা এবং অন্যান্য খরচ কীভাবে চালাব, সেই চিন্তায় আছি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থভাবে বেড়ে উঠতে পারে।

হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন বলেন, আমাদের হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একসাথে তিন যমজ সন্তানের জন্ম হয়। মা ও নবজাতক সকলেই সুস্থ্য আছে। এরকম এক ব্যতিক্রম ঘটনার সাক্ষী হতে পেরে আমরা আনন্দিত।

সোমবার, ১৮ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করছে কুবির বিজয়-২৪ হল

দিনমজুরের ঘরে তিন যমজ পুত্রসন্তান, আনন্দের মাঝেও দুশ্চিন্তায় পরিবার

প্রকাশিত: ০৪:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬