বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:২৪:২৮
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

ডুয়েটে ‘ব্লকেড’ অব্যাহত, নতুন ভিসি ক্যাম্পাসের বাইরে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৪১
শেয়ার: mail
ডুয়েটে ‘ব্লকেড’ অব্যাহত, নতুন ভিসি ক্যাম্পাসের বাইরে

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)) নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে পূর্বঘোষিত ‘ডুয়েট ব্লকেড’ কর্মসূচির কারণে ক্যাম্পাসের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং প্রশাসনিক ভবনেও তালা দেওয়া হয় বলে জানা গেছে। এতে কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি।

গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। এরপর থেকেই তার নিয়োগের বিরোধিতা করে শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনে নামে।

শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

এর আগে আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়। এসব কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন বলেও জানা গেছে।

আন্দোলনকারীরা তিন দফা দাবি জানিয়েছে—ভিসি নিয়োগ বাতিল, ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষককে উপাচার্য হিসেবে নিয়োগ এবং সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।

নবনিযুক্ত উপাচার্য মোহাম্মদ ইকবাল গতকাল যোগদান করলেও ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি। পরে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অনলাইনে মতবিনিময় করেন।

এদিকে ক্যাম্পাসে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের পাল্টাপাল্টি অবস্থান দেখা গেলেও প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দলীয় রাজনীতি সহ্য করা হবে না।

পুলিশ জানিয়েছে, ক্যাম্পাস এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

ডুয়েটে ‘ব্লকেড’ অব্যাহত, নতুন ভিসি ক্যাম্পাসের বাইরে

বিস্তারিত কমেন্টে