বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:০৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে নোলানকে আক্রমণ ইলন মাস্কের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:৩৯
শেয়ার: mail
অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে নোলানকে আক্রমণ ইলন মাস্কের

ক্রিস্টোফার নোলানের আসন্ন ঐতিহাসিক মহাকাব্যিক সিনেমা ‘দ্য ওডিসি’-র কাস্টিং ঘিরে বিতর্কে জড়ালেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার দাবি, অস্কারের জন্য যোগ্যতা অর্জনের লক্ষ্যে অ্যাকাডেমির বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) নীতির কারণে নোলান নাকি সিনেমাটির ইতিহাসভিত্তিক কাহিনিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাস্ক প্রশ্ন তোলেন, সেরা সিনেমা বানানোর বদলে অস্কারের মানদণ্ড পূরণের জন্য কেন এ ধরনের নীতি চাপিয়ে দেওয়া হয়েছে। তার ভাষায়, অস্কারের নিয়ম নির্ধারণে দায়িত্বশীলদের নিয়ে তিনি ক্ষুব্ধ।

এর আগে বুধবার লুপিটা নিয়ং’ও-কে ট্রয়ের হেলেন চরিত্রে কাস্ট করার খবর প্রকাশের পর থেকেই বিতর্ক শুরু হয়। মাস্ক এই সিদ্ধান্তের সমালোচনা করে দাবি করেন, পুরস্কার জেতার উদ্দেশ্যেই কাস্টিং সাজানো হয়েছে এবং এটি মূল ইতিহাসের সঙ্গে আপস।

তিনি রক্ষণশীল ধারাভাষ্যকার ম্যাট ওয়ালশের একটি পোস্ট শেয়ার করে মন্তব্য করেন যে নোলান বর্ণবাদ এড়াতে গিয়ে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। পোস্টটিতে লুপিটা নিয়ং’ও-এর কাস্টিং নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়, যা মাস্ক সমর্থন করেন বলে দাবি করা হচ্ছে।

এছাড়া সিনেমাটিতে অভিনেতা এলিয়ট পেজের উপস্থিতি নিয়েও তিনি আপত্তিকর কিছু পোস্ট শেয়ার করেন।

উল্লেখ্য, ২০২০ সালে অ্যাকাডেমি পুরস্কারের জন্য নতুন প্রতিনিধিত্ব ও অন্তর্ভুক্তিমূলক (ডিইআই) মানদণ্ড চালু করা হয়, যা ২০২৪ সাল থেকে কার্যকর হয়েছে। এই নিয়ম অনুযায়ী সিনেমাকে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয়—যার লক্ষ্য পর্দার সামনে ও পেছনে বৈচিত্র্য নিশ্চিত করা।

এদিকে নোলানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে বিতর্ক অব্যাহত রয়েছে।

সূত্র: ভ্যারাইটি

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে নোলানকে আক্রমণ ইলন মাস্কের

বিস্তারিত কমেন্টে