মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | ২৫ কার্তিক, ১৪৩৩ | ২৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩০:২৩
শিরোনাম
● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১ ● রাঙামাটিতে আদালতসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তালা, হাতুড়ি দিয়ে ভাঙলেন ছাত্রদল নেতাকর্মীরা ● ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ● চাটমোহরে সার লুটের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন ● ক্যাম্পাসের বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ইবি ছাত্র ইউনিয়নের উদ্বেগ ● যশোরে নারী চিকিৎসকের আহ্বানে স্বেচ্ছাশ্রমে ভৈরব নদ পরিষ্কারে শতাধিক মানুষ ● ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগানে মধ্যরাতে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ● নোবিপ্রবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ উদ্বোধন, ১০ বছর রাজনীতিমুক্ত রাখার প্রত্যয় এমপির ● কসবা-আখাউড়াসহ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ১০ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ ● প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর বিদেশ সফরসঙ্গী ছাত্রদল নেতা, জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসেত ● যশোরের শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ১

আদালতে অনুপস্থিত আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:০২
শেয়ার: mail
আদালতে অনুপস্থিত আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আদালতে অনুপস্থিত, আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ (সংগৃহীত ছবি)

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ মে) সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক এক মন্তব্যকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়। একই দিন আদালত তাকে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন।

নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে পরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর রোববারও আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। এ অবস্থায় আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, আদালতের ধারাবাহিক নির্দেশনা অনুযায়ী হাজির না হওয়ায় শেষ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৭ মে ২০২৬ | Globe kalprakash.com

আদালতে অনুপস্থিত আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

বিস্তারিত কমেন্টে