বাংলাদেশ ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

নাটোরের বাগাতিপাড়া/ সময়মতো অফিসে নেই কর্মকর্তারা, ফাঁকা সরকারি দপ্তর

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার জন্য সরকারের কঠোর নির্দেশনা থাকলেও নাটোরের বাগাতিপাড়া উপজেলায় তা মানছেন না বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মস্থলে বাধ্যতামূলক অবস্থানের নিয়ম থাকলেও মাঠ পর্যায়ে এর চিত্র পুরোপুরি ভিন্ন। নির্ধারিত সময়ে বেশিরভাগ দপ্তরই থাকছে ফাঁকা।

গত ৪ মার্চ দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে। এতে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত তাদের নিজ নিজ অফিসকক্ষে অবস্থান বাধ্যতামূলক করা হয়।

কিন্তু রোববার (১৭ মে) সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র।

সকাল ৯টা ৩৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসনিক কর্মকর্তা শুকুর আলীর কক্ষে ফ্যান ঘুরলেও তার চেয়ারটি ফাঁকা। তিনি তখনও অফিসে এসে পৌঁছাননি।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ের চিত্র ছিল আরও হতাশাজনক। সকাল সাড়ে ৯টার দিকে পুরো কার্যালয় ছিল জনশূন্য। সেখানে উপস্থিত থাকা একমাত্র হিসাবরক্ষক জহুরুল ইসলাম জানান, উপজেলা প্রকৌশলী জেলা পর্যায়ে একটি মিটিংয়ে গেছেন। বাকিরা কাজের সাইটে আছেন। তবে কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী তখনও অফিসে আসেননি বলে তিনি জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে সকাল ৯টা ৫০ মিনিটে গিয়ে দেখা যায় এক অদ্ভুত চিত্র। ফাঁকা অফিসে একটি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন অফিসের পরিচ্ছন্নতাকর্মী। তিনি জানান, দপ্তরের অন্য কোনো কর্মকর্তা-কর্মচারী তখনও এসে পৌঁছাননি।

সকাল ৯টা ৫৫ মিনিটেও নিজের দপ্তরে অনুপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার। তার অফিস সহকারী জানান, ম্যাডাম অনেক সময় বাসায় বসে নিরিবিলি অফিসের কাজ সারেন, তাই হয়তো আসতে দেরি হচ্ছে। তবে এ সময় অফিসের বাকি স্টাফরা উপস্থিত ছিলেন।

দেরিতে অফিসে আসার এই প্রবণতা সকাল ১০টার পরেও অব্যাহত ছিল। সকাল ১০টা ২৫ মিনিটে উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়েও সমাজসেবা অফিসার মিজানুর রহমানের দেখা মেলেনি। অফিসে উপস্থিত কর্মীরা জানান, তিনি রাস্তায় আছেন এবং কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন। তারা আরও বলেন, অন্যান্য দিন তিনি সময়মতো আসলেও আজ কেন দেরি হচ্ছে, তা তাদের জানা নেই।

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন অফিস, উপজেলা পরিসংখ্যান অফিস, হিসাবরক্ষণ অফিস, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা খাদ্য গুদামসহ মোট ১৭টি দপ্তরের প্রতিটিতেই নির্ধারিত সময়ে ১ থেকে ৩ জন পর্যন্ত কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন।

সম্প্রতি বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বদলি হওয়ায় নবনিযুক্ত কর্মকর্তা এখনো দায়িত্ব গ্রহণ করেননি। ফলে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রবিবার, ১৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া/ সময়মতো অফিসে নেই কর্মকর্তারা, ফাঁকা সরকারি দপ্তর

প্রকাশিত: ০৪:১০:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬