শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদ্যাপন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বেলাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট অতুল প্রসাদ রায়, সদস্যসচিব জিতেন কুমার পাল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক অরুণ কুমার রায়, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জয় মহন্ত অলক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও সদর পৌর শাখার আহ্বায়ক গোবিন্দ ঘোষ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী ও ডিবির ওসি গোলাম রসুলসহ অন্যরা। সভায় জেলার সব থানার অফিসার ইনচার্জও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, জেলাবাসীকে সুন্দর পূজা উপহার দিতে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতিমধ্যে সব ধরনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ ছাড়া দুর্গাপূজার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
kalprakash.com/IM