শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ | ৫ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৯ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:২৫:৪২
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে শীতের শুরুতেই আকিজ মনোয়ারা গ্রুপের অসহায় মানুষদের কাছে ৫০০ কম্বল বিতরণ

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৪৯
শেয়ার: mail
রাণীশংকৈলে শীতের শুরুতেই আকিজ মনোয়ারা গ্রুপের অসহায় মানুষদের কাছে ৫০০ কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে ৫০০টি কম্বল বিতরণ করেছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট। শীতের শুরুতেই এমন সহায়তা পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন উপকারভোগীরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাণীশংকৈল মডেল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

এ সময় আকিজ-মনোয়ারা ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক শিমুল মাহমুদ, সহকারী ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক শাহিনুর রহমান এবং ফিল্ড অফিসার নাজমুল রেজা।

পুরো আয়োজনের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের রাণীশংকৈল-হরিপুর অঞ্চলের পরিবেশক সফিকুল ইসলাম। এ ছাড়া বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন সিজান মাহমুদ ও আল হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, প্রতি বছরের মতো এবারও শীতের তীব্রতা বাড়ার আগেই প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কম্বল পেয়ে নিম্নআয়ের মানুষ ও ছিন্নমূল পরিবারের সদস্যরা ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাণীশংকৈলে শীতের শুরুতেই আকিজ মনোয়ারা গ্রুপের অসহায় মানুষদের কাছে ৫০০ কম্বল বিতরণ

বিস্তারিত কমেন্টে