পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া স্থানীয় পর্যায়ে সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ে নওগাঁয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
রবিবার (১৭ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ, দ্রুত সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় লবণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
এসময় বক্তারা জানান, চামড়া শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কোরবানির মৌসুমে চামড়া নষ্ট হওয়া রোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
রবিবার, ১৭ মে ২০২৬
ঈদ-উল-আযহা উপলক্ষে চামড়া সংরক্ষণ ও লবণ সরবরাহ নিশ্চিতকরণে নওগাঁয় আলোচনা সভা
নওগাঁ প্রতিনিধি 





















