বাংলাদেশ ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

শহীদ হওয়ার আগের ইরানি সাবেক সেনাপ্রধানের হাতে লেখা শেষ বার্তা ভাইরাল

সংগৃহীত ছবি

ইরানের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আবদুল রহিম মুসাভির মৃত্যুর আগে লেখা একটি হাতে লেখা নোট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার আগে তিনি এই বার্তাটি লিখেছিলেন বলে দাবি করা হচ্ছে।

বার্তায় পার্থিব জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে গভীর দার্শনিক উপলব্ধি ফুটে উঠেছে। সেখানে তিনি লিখেছেন, পৃথিবী আসলে একটি তুচ্ছ জিনিস। কারণ তুমি যদি পুরো পৃথিবীও অর্জন করো, তবুও আসলে কিছুই পাওনি। আবার এটিই পৃথিবীর সৌন্দর্য, তুমি যদি সবকিছু হারিয়েও ফেলো, তবুও আসলে কিছুই হারাও না।

আলজাজিরার ইনস্টাগ্রাম পোস্টেও বলা হয়েছে, তাসনিম নিউজ এই লেখাটিকে মুসাভির মৃত্যুর আগে লেখা শেষ বার্তা হিসেবে প্রকাশ করেছে। দাবি করা হয়, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার ঠিক আগ মুহূর্তে তিনি এটি লিখেছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে।

সূত্র: তাসনিম নিউজ, আল-জাজিরা

kalprakash.com/SS

শনিবার, ১৬ মে ২০২৬
শহীদ হওয়ার আগের ইরানি সাবেক সেনাপ্রধানের হাতে লেখা শেষ বার্তা ভাইরাল
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

শহীদ হওয়ার আগের ইরানি সাবেক সেনাপ্রধানের হাতে লেখা শেষ বার্তা ভাইরাল

প্রকাশিত: ০১:৫২:০০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬