মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৪:৫৬:৩৮

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৩৩
শেয়ার: mail
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (১৪ মে) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ইইউ’র পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

এছাড়া দেশে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ও আলোচনায় উঠে আসে। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও গুরুত্বসহকারে আলোচনা হয়। নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তারা।

উন্নয়ন সহযোগিতা ও পারস্পরিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে উভয় পক্ষ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward