বাংলাদেশ ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

বাংলাদেশি ফাস্ট বোলার নাহিদ রানা। ছবি: আইসিসি

বাইশ গজে দারুণ সময় কাটাচ্ছেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে ওমানের যতীন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হন নাহিদ রানা।

বাংলাদেশের চতুর্থ পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে এই পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ। তার পারফরম্যান্সেই বাংলাদেশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নেয়। প্রথম ম্যাচে ১ উইকেট নিলেও দ্বিতীয় ম্যাচে ৩২ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। তৃতীয় ওয়ানডেতে নেন আরও ২ উইকেট।

পুরো সিরিজে ১৬.৭৫ গড়ে ৮ উইকেট এবং ৪.৪৬ ইকোনমিতে বল করে তিনি সিরিজসেরাও হন।

পুরস্কার পাওয়ার পর নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে এমন পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা হওয়া দারুণ অনুভূতি। দলের সমর্থন ও বিশ্বাসের জন্য তিনি সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা
জনপ্রিয় সংবাদ

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

প্রকাশিত: ০৫:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬