বাংলাদেশ ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বাংলাদেশে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের Logo নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি ২৫ রাজনৈতিক দল, সময় বাড়ানোর ইঙ্গিত ইসির Logo রাঙ্গামাটি কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ২৫.৫ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৮ Logo আন্তর্জাতিক নার্সিং দিবসে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা Logo তেজগাঁও কলেজে ‘স্ট্র্যাটেজিক ক্যারিয়ার ম্যাপিং’ সেমিনার অনুষ্ঠিত Logo কোটি টাকা দিয়ে মামলা থেকে নাম তুলে দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন সাকিব আল হাসান Logo আল-আইজারিয়ায় ৫০ ফিলিস্তিনি দোকান গুঁড়িয়ে দিল ইসরায়েল Logo তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে কড়া বার্তা শি জিনপিংয়ের Logo পাবনার স্কুলে আতঙ্ক, একে একে অসুস্থ ৭০ জন Logo শাপলা চত্বর হত্যাকাণ্ড তদন্তে নতুন মোড়
তুরস্কে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 4

তুরস্ক ও পার্শ্ববর্তী কয়েকটি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ কনস্যুলার নির্দেশনা জারি করেছে আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকতে এবং সঠিক নিয়মে সেবা গ্রহণ নিশ্চিত করতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বর্তমানে তুরস্ক, আজারবাইজান, জর্জিয়া ও তুর্কমেনিস্তান—এই চারটি দেশ আঙ্কারা দূতাবাসের কূটনৈতিক অধিক্ষেত্রের আওতাভুক্ত। এসব দেশে বসবাসরত বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, ডকুমেন্ট সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি ও বিভিন্ন প্রত্যয়নপত্রসহ সব ধরনের কনস্যুলার সেবা নিয়মিত পাচ্ছেন।

এদিকে, অধিক্ষেত্রের বাইরে থাকা দেশগুলোতে দূতাবাস কর্মকর্তাদের সফর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা তথ্য প্রচার করা হচ্ছে বলে উল্লেখ করেছে দূতাবাস। এ বিষয়ে স্পষ্ট করে বলা হয়েছে, অধিক্ষেত্র বহির্ভূত কোনো দেশে কর্মকর্তাদের সফরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি প্রয়োজন হয়। বর্তমানে এ ধরনের কোনো সফরের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিশেষ প্রয়োজনে অধিক্ষেত্রের বাইরের দেশগুলোতে অবস্থানরত প্রবাসীদের সরাসরি দূতাবাসে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে প্রয়োজনীয় সেবা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

ই-পাসপোর্ট সেবা নিয়েও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-পাসপোর্টের আবেদন বা সংশ্লিষ্ট সেবা কোনোভাবেই কুরিয়ারের মাধ্যমে দেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সশরীরে দূতাবাসে উপস্থিত হতে হবে।

কনস্যুলার সেবার বিপরীতে নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে। দালালচক্রের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে প্রবাসীদের।

যেকোনো তথ্য বা সহায়তার জন্য দূতাবাস ই-মেইল, টেলিফোন, মোবাইল ফোন, হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে সার্বক্ষণিক সেবা দিচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SAS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের

তুরস্কে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস

তুরস্কে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ দূতাবাস

প্রকাশিত: ১০:৩৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬