বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৪:৩১
শিরোনাম
● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর, ট্রাভেল পারমিটে ফিরলেন জামালপুরের সিরাজুল

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১২:৪৩
শেয়ার: mail
চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর, ট্রাভেল পারমিটে ফিরলেন জামালপুরের সিরাজুল

চীনে ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে গিয়ে চার বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন সিরাজুল ইসলাম (৫৭) নামের এক বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার সন্ধ্যায় ভারতের হরিদাসপুর চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন ও বিএসএফ কর্তৃপক্ষ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) কাছে তাঁকে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান।

ফেরত আসা সিরাজুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চারমরিহাট গ্রামের ফরমান আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, সিরাজুল ইসলামকে ভারত হয়ে চীনে পাঠানোর কথা বলে ২০২২ সালের জানুয়ারি মাসে বুড়িমারী সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যায় মানবপাচারকারী দালাল চক্র। সেখান থেকে তাঁকে বিহারে নেওয়া হয়। একপর্যায়ে দালাল তাঁকে সেখানে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি সেখানে মাছ ধরার কাজ শুরু করেন। একই বছরের জুলাই মাসে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হন। পরে আদালতে তোলা হলে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁকে চার বছরের কারাদণ্ড দিয়ে বিহারের কারাগারে পাঠানো হয়।

চলতি বছরের সোমবার (১৭ আগস্ট) তাঁর সাজার মেয়াদ শেষ হলে মঙ্গলবার (১৮ আগস্ট) বেনাপোল চেকপোস্ট দিয়ে তিনি দেশে ফেরেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থার কাছে তাঁকে সোপর্দ করা হয়।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া কো-অর্ডিনেটর মুহিত চৌধুরী জানান, ফেরত আসা সিরাজুল ইসলামকে যশোরে তাঁদের শেল্টার হোমে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চীনে নেওয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর, ট্রাভেল পারমিটে ফিরলেন জামালপুরের সিরাজুল

বিস্তারিত কমেন্টে