”অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। একইসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সুন্দরগঞ্জ ফারিয়া সভাপতি মোঃ শাহীন আলম, সিনিয়র সহ-সম্পাদক মোঃ ফরিদুজ্জামান শামীম, গাইবান্ধা জেলা ফারিয়া সাধারণ সম্পাদক মোঃ লাবলু সর্দার, র্দার, সুন্দরগঞ্জ ফারিয়া সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ মোজাহীদ, সদস্য মোঃ আহসান হাবীব, কেন্দ্রীয় ফারিয়া সহ-সভাপতি আব্দুল মালেক প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চিকিৎসকদের কাছে নতুন ওষুধের তথ্য পৌঁছে দেওয়া, রোগীদের জন্য কার্যকর ওষুধ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তারা নিরলসভাবে কাজ করছেন। অথচ মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে প্রায়ই তাদের অপমান, হয়রানি ও নিরাপত্তাহীন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভি-ন্ন দাবিসংবলিত স্লোগান দেন। বক্তারা আরও বলেন, সারাদেশে একযোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও ঔষধ কোম্পানিগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চান। তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযাচিত হয়রানি বন্ধ, পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এসময় সুন্দরগঞ্জ ফারিয়া সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ মোজাহীদ বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।” বিভিন্ন সময় তাদের পেশাকে অবমূল্যায়ন করা হয় এবং অযাচিতভাবে “দালাল” আখ্যা দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। তিনি আরও বলেন, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে প্রতিনিয়ত চাপ, বিক্রয় টার্গেট এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়। তারপরও তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, পেশাগত স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা হয়নি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি’র হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযাচিত হয়রানি বন্ধ, পেশাগত মর্যাদা রক্ষা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এসময় সুন্দরগঞ্জ ফারিয়া সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মুহাম্মাদ মোজাহীদ বলেন, “দালাল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।” বিভিন্ন সময় তাদের পেশাকে অবমূল্যায়ন করা হয় এবং অযাচিতভাবে “দালাল” আখ্যা দেওয়া হয়, যা অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। তিনি আরও বলেন, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে প্রতিনিয়ত চাপ, বিক্রয় টার্গেট এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে হয়। তারপরও তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, পেশাগত স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করা হয়নি।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি’র হাতে স্মারকলিপি প্রদান করেন। এসময় নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে করবেন। এসময় নেতৃবৃন্দ বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন এবং নিজেদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ প্রতিনিধি 























