মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫৩:৪১
শিরোনাম
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি

ডলারের বিপরীতে রেকর্ড পতনে ভারতীয় রুপি, নেমে এলো ৯৫.৫৮-এ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:১৭
শেয়ার: mail
ডলারের বিপরীতে রেকর্ড পতনে ভারতীয় রুপি, নেমে এলো ৯৫.৫৮-এ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। মঙ্গলবার (১২ মে) এক ডলারের বিপরীতে রুপির বিনিময় হার দাঁড়ায় ৯৫ দশমিক ৫৮, যা দেশটির মুদ্রার জন্য এখন পর্যন্ত সর্বনিম্ন রেকর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো এই পতন ঘটেছে। এর আগের দিন সোমবার রুপি নেমেছিল ৯৫ দশমিক ৩১-এ, যা একদিনেই এক মাসের মধ্যে সবচেয়ে বড় পতন হিসেবে ধরা হয়েছিল। মঙ্গলবার সেই রেকর্ডও ভেঙে নতুন নিম্নতায় পৌঁছে যায় মুদ্রাটি।

বিশ্লেষকদের মতে, এই পতনের পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানিকারকদের ডলারের উচ্চ চাহিদা এবং বিদেশি বিনিয়োগকারীদের বাজার থেকে অর্থ তুলে নেওয়া।

এছাড়া মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বৈশ্বিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের বৈদেশিক মুদ্রা বাজারে।

রয়টার্সের বরাতে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে তেলের বাজারেও অস্থিরতা বাড়ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা না ফিরলে এবং তেলের দাম নিয়ন্ত্রণে না এলে ভারতীয় রুপির ওপর চাপ আরও বাড়তে পারে। এতে ভারতের বৈদেশিক লেনদেনের ভারসাম্যও ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১২ মে ২০২৬ | Globe kalprakash.com

ডলারের বিপরীতে রেকর্ড পতনে ভারতীয় রুপি, নেমে এলো ৯৫.৫৮-এ

বিস্তারিত কমেন্টে