বাংলাদেশ ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, অপরিপক্ব আম বিক্রিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না আগের বছরের মতো নির্ধারিত ম্যাংগো ক্যালেন্ডার। জেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় আমচাষি, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতামতের

ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সরবরাহ ও বাজারজাতকরণ’ বিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জের আমচাষিরা সচেতন ও পেশাদার হওয়ায় এখানে আগাম আম সংগ্রহের প্রয়োজন নেই। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এ জেলার আম দেরিতে পাকে এবং

অঞ্চলভেদে পাকার সময়েও ভিন্নতা থাকে। তাই স্বাভাবিকভাবে যে আম যখন পাকে, তখনই বাজারজাত করার বিষয়ে প্রায় সর্বসম্মত মতামত এসেছে। তবে অপরিপক্ব আম বাজারজাত করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সভায় আমের পরিমাপ পদ্ধতি নিয়েও আলোচনা হয়। জেলা প্রশাসক জানান, মেট্রিক পদ্ধতি চালু রাখতে পাশের আম উৎপাদনকারী জেলাগুলোর সঙ্গে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গীর সভাপিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো.ইয়াছিন আলীর সঞ্চালনায় বক্তব্য দেন,আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের(আম গবেষণা কেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীন,চাঁপাইনবাবগঞ্জ হটিকালচার সেন্টারের উপপরিচালক খালেদুর রহমান,শিবগঞ্জ ইউএনও,আমচাষি আহসান হাবিব,মুনজের আলম,রফিকুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি খাইরুল ইসলাম প্রমূখ।

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

চাঁপাইনবাবগঞ্জে থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, অপরিপক্ব আম বিক্রিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

প্রকাশিত: ১১:১৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬