বাংলাদেশ ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

নালিতাবাড়ীতে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ মে) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিঃ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক। পরে ফিতা কেটে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব নালিতাবাড়ী সাবেক সভাপতি মান্নান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে ২৮২৯ মেট্রিক টন ধান এবং ২৬৮১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্ধারিত দরে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য মজুদ শক্তিশালী করতে সরকারের এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ১১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

নালিতাবাড়ীতে বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: ০৩:৩১:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬