বাংলাদেশ ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

নাটোরে গ্রীন ভ্যালি পার্কে বিদেশি নাগরিক হয়রানি, টিকটকার গ্রেপ্তার

নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই বিদেশি নাগরিককে হয়রানির ঘটনায় এক টিকটকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (১০ মে) নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ৮ মে ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ নামের একটি অনুষ্ঠানের জন্য শতাধিক তরুণ-তরুণী পার্কে সমবেত হয়। দুপুর আড়াইটার দিকে পার্কের ‘সন্ধ্যা মালতি’ পিকনিক স্পটের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিকের পথরোধ করে কয়েকজন যুবক। এ সময় তারা অশ্লীল মন্তব্য করে তাদের হেনস্তা করে এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করে। খবর পেয়ে পার্কের ব্যবস্থাপক এসএম ওয়াজেদুর রহমান ও কর্মচারীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরদিন শনিবার হয়রানির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এঘটনায় শনিবার (০৯ মে) পার্কের ব্যবস্থাপক বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে রোববার (১০ মে) লালপুর থানা পুলিশ নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রাম থেকে মো. আমিনুল ইসলাম (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের তমির উদ্দিনের ছেলে।

এছাড়া, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে রাজশাহীর তানোর উপজেলার আড়াদিঘী গ্রামের আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলামকে (২৩)। তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দেশের ভাবমূর্তি রক্ষায় এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে।

রবিবার, ১০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

নাটোরে গ্রীন ভ্যালি পার্কে বিদেশি নাগরিক হয়রানি, টিকটকার গ্রেপ্তার

প্রকাশিত: ০৭:১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬