বাংলাদেশ ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ Logo পাকিস্তান নৌবাহিনীর নতুন শক্তি: করভেটে যুক্ত হলো আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা Logo গাজাগামী ত্রাণকর্মীদের সঙ্গে ইসরায়েলি আচরণ ‘জঘন্য’ ও ‘অগ্রহণযোগ্য’—কানাডার কঠোর নিন্দা Logo হামেস রদ্রিগেজের নেতৃত্বে ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার Logo ইসরায়েলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যানসার’ আখ্যা দিলেন খামেনি Logo ঈদকে ঘিরে কোনো সুনির্দিষ্ট নাশকতার হুমকি নেই: র‍্যাব ডিজি Logo ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা এনপিটি-বিরোধী: রুশ প্রতিনিধি উলিয়ানভ Logo সৈয়দপুর ফেয়ার পার্কে আজ শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা-২০২৬ Logo হঠাৎ পিছিয়ে গেল পূজা চেরীর ‘নাকফুলের কাব্য’ সিনেমা Logo বিয়ের ১০ বছর পর যমজ সন্তানের মা হলেন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী

পা ধোয়ায় শ্রদ্ধা, উত্তরীয়তে সম্মান নালিতাবাড়ীতে মা দিবসের ব্যতিক্রমী আয়োজন

মাকে ঘিরে আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার এক অনন্য পরিবেশে শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো একুশে পাঠচক্রের নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আসর। “জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ” স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে সেঁজুতি অঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে মা দিবস উদযাপন পায় ভিন্নমাত্রা।

“মা, আশ্রয়ের একটাই ঠিকানা” প্রতিপাদ্যে আয়োজিত একুশে পাঠচক্রের ১৩২তম আসরে সভাপতিত্ব করেন শিক্ষক শান্তি সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন পাহাড়ি জনপদে দীর্ঘ অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ধাত্রীর সেবায় নিয়োজিত গুণী নারী নূর জাহান। সমাজে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়।

এসময় মা দিবস উপলক্ষে প্রকাশিত দেয়ালিকা ‘অক্ষরপত্র’-এর মোড়ক উন্মোচন করেন সেঁজুতি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আঞ্জুমান আরা বেগম।

আয়োজনে উপস্থিত মায়েদের উত্তরীয় পরিয়ে সম্মান জানান শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা। পরে সন্তানরা নিজেদের মায়ের পা ধুয়ে ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেককেই এসময় অশ্রুসজল চোখে দেখা যায়।

আলোচনা পর্বে বক্তব্য দেন মাসিক কণ্ঠস্বর সম্পাদক প্রভাষক স্বপ্না চক্রবর্তী, প্রেসক্লাব নালিতাবাড়ীর সাবেক সহসভাপতি বিপ্লব দে কেটু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক সাইফুল ইসলাম এবং কণ্ঠস্বর-এর প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিশু শিক্ষার্থী ফারদিন ও সঙ্গীত শিক্ষক মনি গাঙ্গুলির পরিবেশনায় সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, আবৃত্তি ও ভালোবাসার আবহে শেষ হয় ব্যতিক্রমী এ আয়োজন।

রবিবার, ১০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ

পা ধোয়ায় শ্রদ্ধা, উত্তরীয়তে সম্মান নালিতাবাড়ীতে মা দিবসের ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ০৫:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬