জাতীয় সংসদের চলমান অধিবেশনের শেষ দিনে বৈঠকে বসেছে বিএনপির সংসদীয় দল। বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অভিযোগ এবং শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে চলমান বিক্ষোভ পরিস্থিতি গুরুত্ব পেতে পারে।
অধিবেশনের শেষ দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের মতামত এবং দলের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।