বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৫:৩৭
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

মাধবপুরে তাহেরীকে মাহফিলে না আসার হুঁশিয়ারি বিএনপি নেতাদের, পাল্টা অবস্থানে বক্তা

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:৩০
শেয়ার: mail
মাধবপুরে তাহেরীকে মাহফিলে না আসার হুঁশিয়ারি বিএনপি নেতাদের, পাল্টা অবস্থানে বক্তা

হবিগঞ্জের মাধবপুরে একটি ধর্মীয় মাহফিলে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর অংশগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। তাঁকে মাহফিলে আসতে বাধা দেওয়ার ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছেন বহরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তবে তাঁদের এমন অবস্থানের পরও মাহফিলে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাহেরী।

আগামী রবিবার (১৫ নভেম্বর) উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুর আহসানিয়া মিশন উচ্চ বিদ্যালয় মাঠের সামনে ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। খান্দুরা দরবার শরিফের পীর সৈয়দ রেজাউল কামাল ওয়াসিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকার কথা রয়েছে তাহেরীর।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিলের পোস্টারে তাহেরীর নামের নিচে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামের অবস্থান ও উপস্থাপনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে বলে আলোচনা রয়েছে। তবে এ দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বিরোধের প্রকৃত কারণও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৪ নভেম্বর) কাশিমনগর বাজারে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপনের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভে বক্তব্য দেন নেতারা। তাঁরা মাহফিলে তাহেরীর অংশগ্রহণের বিরোধিতা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা এনামুল হক ফয়সন, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুজাহিদ, যুবদল নেতা মো. সেলিম, ছাত্রদল নেতা রাসেল মিয়া, বিএনপি নেতা হাসিম মেম্বারসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভে শাহীন আলম রিপন কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, কোনোভাবেই তাহেরীর মাহফিলে অংশগ্রহণ মেনে নেওয়া হবে না। তাঁর অভিযোগ, তাহেরী বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং বিগত সরকারের পক্ষে কথা বলে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। এ সময় তিনি তাঁকে মাহফিলে অবাঞ্ছিত ঘোষণা করেন।

অন্যদিকে, নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। তিনি বলেন, “কত দেখলাম, কতজনে কত কী বলল। আমার ভক্তরা আমার পাশে রয়েছে। মাইক চললে অবশ্যই আমি উপস্থিত হব, ইনশাআল্লাহ।”

এদিকে, মাহফিল আয়োজকদের ভাষ্য, বিএনপি নেতারা কেন এমন অবস্থান নিয়েছেন, তা তাঁদের কাছে পরিষ্কার নয়। তাঁরা আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি মাহফিল ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির কয়েকজন নেতার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁরা কথা বলতে আগ্রহ প্রকাশ করেননি।

এ ব্যাপারে বহরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা করা হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহেরী হুজুরকে ছাড়াই মাহফিল অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকার বিগত জাতীয় সংসদ নির্বাচনে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী বর্তমান সংসদ সদস্য এসএম ফয়সলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ৮৪ হাজার ভোট পেয়েছিলেন বলে জানা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে তাহেরীকে মাহফিলে না আসার হুঁশিয়ারি বিএনপি নেতাদের, পাল্টা অবস্থানে বক্তা

বিস্তারিত কমেন্টে