শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২২:১৩
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:১৯
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার রাজাগাঁও টাঙ্গন ব্যারেজ সেচ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজনে মৎস্য উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীর জলকপাট খুলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মৎস্য সম্পদ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সরকার কাজ করছে। সেচ প্রকল্পগুলোর বহুমুখী ব্যবহার নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকার দেশব্যাপী খাল ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছে। এসব কার্যক্রম প্রধানমন্ত্রী নিজেই তত্ত্বাবধান করছেন। কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে। বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী করছে, সেটিও জনগণ দেখছে।

পরে প্রতিমন্ত্রী টাঙ্গন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেন। এ সময় স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে মৎস্য উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। আগামীকাল থেকে নদীতে মাছ ধরার উৎসব কয়েক দিন চলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকার, রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল ও রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলামসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে টাঙ্গন ব্যারেজ এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে