রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৪:৪৪
শিরোনাম
● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● গাইবান্ধায় ছাত্রীকে ধ’র্ষণের অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার ● মেসের অনিয়ম ও পথে ভীতিতে রাবির অনাবাসিক নারী শিক্ষার্থীরা ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

নাটোরে নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় সভাপতি ও প্রতিমন্ত্রী পুতুল

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:৩৫
শেয়ার: mail
নাটোরে নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় সভাপতি ও প্রতিমন্ত্রী পুতুল

 

নাটোরের গুরুদাসপুরে সন্ত্রাসী হামলায় নিহত পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিলের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে গুরুদাসপুর উপজেলার খামার চাঁচকৈড় কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে নিহত শাকিলের কবর জিয়ারত করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে তাঁরা শাকিলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শাকিল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি হত্যার ইন্ধনদাতা ও অর্থ জোগানদাতাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অন্যদিকে, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও জেলা বিএনপির নেতৃবৃন্দও শাকিলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা নিহতের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শাকিলের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি।

উল্লেখ্য, হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা শাকিল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১৪ অক্টোবর চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। পরে ২৬ অক্টোবর ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় শাকিলের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে নিহত ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় সভাপতি ও প্রতিমন্ত্রী পুতুল

বিস্তারিত কমেন্টে