বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৩৩:৪৮
শিরোনাম
● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে ● গণতন্ত্র এখন মৃত্যু উপত্যকায়: মার্কিন বিচারপতি কাগান ● তিন লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ● আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ● নাসিরনগরে চুরির অভিযোগে আটক ব্যক্তি, আহত নারী; আতঙ্কে এলাকাবাসী ● ধর্ম যার, উৎসব তার; কিন্তু রাষ্ট্র সবার: মঞ্জু ● উচ্চশিক্ষায় ৩৪ বছর পূর্ণ করল জাতীয় বিশ্ববিদ্যালয় ● নিখোঁজের দুই দিন পর বিল থেকে প্রতিবন্ধী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ● ১৯১ শিশু হত্যার দায়ে দোষী কেনিয়ার ধর্মগুরু, সাজা ৬ নভেম্বর ● দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ঐক্যের নতুন দৃষ্টান্ত: আমির খসরু ● পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নাম জড়ানো হচ্ছে

বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৮
শেয়ার: mail
বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন: বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগের চেয়ে স্থিতিশীল ও সামগ্রিকভাবে উন্নত হয়েছে। রাজনৈতিক দল, সাংবাদিক, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলো পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমানে স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা, মতামত প্রকাশ এবং বিতর্কে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তৈরি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রতিবেদনে এসব কথা বলা হয়।

চলতি বছরের ৭ থেকে ১৫ জুন পর্যন্ত তিন সদস্যের একটি ব্রিটিশ প্রতিনিধি দল ঢাকায় বিভিন্ন অংশীজনের সঙ্গে সরাসরি সাক্ষাৎকার নিয়ে এ প্রতিবেদন তৈরি করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিএনপি, জামায়াতে ইসলামী, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো এখন স্বাধীনভাবে সংগঠন পরিচালনা, প্রচার চালানো, সমাবেশ ও সরকারের সমালোচনা করার সুযোগ পাচ্ছে। দেশে এখনো কিছু রাজনৈতিক সহিংসতা থাকলেও তা মূলত স্থানীয় পর্যায়ে প্রভাব বিস্তার, ব্যবসায়িক স্বার্থ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটছে।

প্রতিবেদনে ২০২৬ সালের নির্বাচনকে সার্বিকভাবে শান্তিপূর্ণ এবং আগের নির্বাচনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম সহিংস হিসেবেও বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্বাচনের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা হ্রাস পেয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি

বিস্তারিত কমেন্টে