শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১৮:২১
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:৪৭
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চুয়াডাঙ্গা আলিয়া মাদ্রাসার হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সভাপতি আজিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রুহুল আমিন বলেন, শিক্ষার মান উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়াতে হবে। সংসদে বরাদ্দ বাড়ানোর বিষয়ে কথা বললেও বিরোধী দল হওয়ার কারণে তাতে কোনো লাভ হয়নি। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁরা সবার পাশে থাকতে চান। শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়গুলো নিয়ে তাঁরা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, ধর্ম ও রাজনীতি আলাদা। যারা রাজনীতি থেকে ধর্মকে আলাদা করতে চেয়েছিল, তারা সফল হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থায় সার্টিফিকেট বিক্রির প্রবণতা রয়েছে। শিক্ষার মান তলানিতে নেমে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের এগিয়ে নিতে ইংরেজি শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।

রুহুল আমিন আরও বলেন, দেশের মানুষ ধার্মিক ও ইসলামমুখী। তাই জামায়াতে ইসলামী দল হিসেবে সফলতা পাবে বলে তাঁরা আশাবাদী। আগামী নির্বাচনে ১৫১টি সংসদীয় আসনে জয়ী হওয়ার আশাও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে