শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:১৮:৩৬
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

ফেস অব বাংলাদেশ ২০২৬-এর নারী বিভাগে সেরা আফসানা সুলতানা

কাল প্রকাশ ডেস্ক
কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ২:৩০
শেয়ার: mail
ফেস অব বাংলাদেশ ২০২৬-এর নারী বিভাগে সেরা আফসানা সুলতানা

মানিকগঞ্জের মেয়ে আফসানা সুলতানা। স্বপ্ন দেখতেন নিজেকে তুলে ধরবেন বড় কোনো মঞ্চে। সেই স্বপ্নপূরণের পথে এবার গুরুত্বপূর্ণ এক অর্জন। ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন এই তরুণী। জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার তাঁর সামনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নারী বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় আফসানা সুলতানাকে। একই আয়োজনে পুরুষ বিভাগে সেরার মুকুট জেতেন অদিত সারজিল কোরেশি।

মানিকগঞ্জ থেকে উঠে আসা আফসানা পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বর্তমানে ApplyDhaka.com-এ স্টুডেন্ট কাউন্সেলর হিসেবে কর্মরত তিনি। পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের আগ্রহের জায়গা মডেলিংয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণী।

তবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আফসানার পথচলা এবারই প্রথম নয়। এর আগে ‘মিস বাংলাদেশ ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতার পর এবার ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এ অর্জন করলেন বিজয়ীর খেতাব।

এই সাফল্য আফসানার সামনে খুলে দিয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফেস অব এশিয়া ২০২৬’। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আফসানা। আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি।

নিজের পরিচিত গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ এখন আফসানার সামনে। ‘মিস বাংলাদেশ ২০২৪’-এর সেরা ১৫ থেকে ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী—তাঁর পথচলায় যোগ হলো নতুন এক অধ্যায়।

মানিকগঞ্জের আফসানা সুলতানার পরবর্তী গন্তব্য এবার দক্ষিণ কোরিয়া। দেশের মঞ্চে সাফল্যের পর এশিয়ার মঞ্চে কেমন করেন তিনি, সেটিই এখন দেখার অপেক্ষা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ফেস অব বাংলাদেশ ২০২৬-এর নারী বিভাগে সেরা আফসানা সুলতানা

বিস্তারিত কমেন্টে