শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:১৪:৫৩
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

বরগুনায় ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
ইবরাহীম সোহেল, বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১২:১৯
শেয়ার: mail
বরগুনায় ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে।

তালতলী উপজেলায় ভিডব্লিউবি কর্মসূচির আওতায় সাতটি ইউনিয়ন পরিষদে মোট ১ হাজার ৬৫২ জন দুস্থ নারীকে উপকারভোগী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ছোটবগী ইউনিয়নে রয়েছেন ৩০০ জন। কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী নারী ইউনিয়ন পরিষদ থেকে বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে দুই বছর চাল পাবেন।

উপকারভোগীদের অভিযোগ, ভিডব্লিউবি কর্মসূচির কার্ড নিতে ইউনিয়ন পরিষদে গেলে প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান তাঁদের কাছে টাকা দাবি করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পালের নাম এবং অফিস খরচের কথা বলে ২০ জন উপকারভোগীর কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ওই উপকারভোগীদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বরাদ্দ অনুযায়ী মোট ৬০ কেজি করে চাল দেওয়া হয়। টাকা নেওয়ার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে এ নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান রওশনারা নামে এক উপকারভোগীর কাছ থেকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেন বলে অভিযোগ রয়েছে।

রওশনারা অভিযোগ করে বলেন, আমি ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কার্ড নিতে গেলে সচিব খলিলুর রহমান আমার কাছে ৩০০ টাকা চান। টাকা দেওয়ার পর তিনি আমাকে আগস্ট ও সেপ্টেম্বর—দুই মাসের চাল দেন। পরে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে তিনি আমার টাকা ফেরত দিতে বাধ্য হন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সচিব খলিলুর রহমান কার্ড বিতরণের সময় তাঁদের কাছ থেকেও ৩০০ টাকা করে নিয়েছেন।

অভিযোগের বিষয়ে ছোটবগী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমান বলেন, নতুন ভিডব্লিউবি কার্ডের জন্য ৩০০ টাকা করে নেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী দু-একজনের কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে চেয়ারম্যান মহোদয় টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলে তা ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে তালতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বা চাল বিতরণে কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগ নেই। আমার নাম করে কেউ অর্থ আদায় করে থাকলে তা অত্যন্ত অন্যায়। দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বরগুনায় ভিডব্লিউবি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে

বিস্তারিত কমেন্টে