মাদারীপুরের শিবচরে বালতির পানিতে ডুবে সাইমা (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইমা কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাড়িতে খেলাধুলা করার সময় সবার অজান্তে টয়লেটে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায় সাইমা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে বালতির পানিতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান বলেন, ‘কিছুক্ষণ আগে একটি শিশুকে ইমার্জেন্সিতে আনা হয়। টয়লেটের বালতিতে পানি ছিল। সেই বালতির পানিতেই ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি হৃদয়বিদারক। প্রত্যেক অভিভাবককে সন্তানদের প্রতি আরও সজাগ দৃষ্টি রাখতে হবে।’
kalprakash.com/IM