সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:২৫:২১
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান হলেন অধ্যাপক সাবির আমিন রেজা

মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মো. তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান হলেন অধ্যাপক সাবির আমিন রেজা

তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক সাবির আমিন রেজা। বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করেছেন। নতুন দায়িত্ব পেয়ে তিনি বিভাগের সার্বিক একাডেমিক মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অধ্যাপক সাবির আমিন রেজা দীর্ঘদিন ধরে এ বিভাগে শিক্ষকতা করে আসছেন। শিক্ষার্থীদের কাছে তিনি একজন জনপ্রিয় ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে পরিচিত। শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন প্রবন্ধ ও সংবাদপত্রে নিয়মিত লেখালেখি করেন। এটি তাঁকে একাডেমিক অঙ্গনের পাশাপাশি সাহিত্য ও গবেষণা ক্ষেত্রেও পরিচিতি এনে দিয়েছে।

এর আগে বিভাগটির প্রধানের দায়িত্বে ছিলেন অধ্যাপক শাহরিয়ার বিন শামস। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে নতুন বিভাগীয় প্রধান হিসেবে অধ্যাপক সাবির আমিন রেজাকে দায়িত্ব দেওয়া হলো। এ নিয়োগে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা আশাবাদ ব্যক্ত করেছেন যে তাঁর নেতৃত্বে বিভাগটি আরও এগিয়ে যাবে।

বিভাগীয় প্রধানের দায়িত্ব পেয়ে অধ্যাপক সাবির আমিন রেজা বলেন, ‘ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব প্রদান করায় সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তেজগাঁও কলেজ দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, একাডেমিক কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি আধুনিক, মানবিক ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় তেজগাঁও কলেজ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছি।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রধান হলেন অধ্যাপক সাবির আমিন রেজা

বিস্তারিত কমেন্টে