কক্সবাজার বিমানবন্দরের নতুন নির্মিত টার্মিনাল ভবন থেকে পরীক্ষামূলকভাবে ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে নভোএয়ারের একটি ফ্লাইট ৭০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর সকাল ৮টা ৫০ মিনিটে এয়ার অ্যাস্ট্রা ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটও যাত্রা করে।
দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এবং পর্যটন শিল্পের প্রসারে বেশ কয়েক বছর ধরে বিমানবন্দর আধুনিকায়নের কাজ চলছে। এ প্রকল্পের মূল আকর্ষণ বিমানবন্দরের রানওয়েকে সাগরের বুকে এক হাজার ৭০০ ফুট সম্প্রসারণ করা।
এক হাজার ৮৬৮ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরটির আধুনিকায়নের কাজ শুরু হয় ২০২১ সালের ২৯ আগস্ট। এ প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল ভবন ছাড়াও আধুনিক এভিয়েশন অবকাঠামো যুক্ত হচ্ছে।
এদিকে আগামী অক্টোবর মাসে নতুন রানওয়ে পুরোদমে চালু হতে পারে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
kalprakash.com/IM