রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১ আশ্বিন, ১৪৩৩ | ১৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩১:২৬
শিরোনাম
● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ ● জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া ● ভূমি অপরাধ আইনে ৩ মাসেই বেদখল জমি উদ্ধারে সুফল ● অপটিমাস রোবট উৎপাদনে বড় বাধায় টেসলা ● থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি ● কিবলা ছাড়া অন্য দিকে ফিরে নামাজ আদায় করে ফেললে কী করবেন? ● নামাজের আগে অজুর সঠিক পদ্ধতি ● স্কয়ার টেক্সটাইলসে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ● সাত বছর পর ফিরেই ব্যর্থ বাবর আজম ● প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয় ● তানভীরকে ইনজেকশন দেওয়া ও আ.লীগ নেতাদের রাতে ঘোরানোর অভিযোগ ভিত্তিহীন: কারা কর্তৃপক্ষ

মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫
শেয়ার: mail
মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর কোতোয়ালি থানা এলাকায় বিজেপির এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।

নিহতের নাম সামশের বিশ্বাস (৩২)। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাতিহল্কা এলাকার কদমতলা বাজারে মামা জাফর বিশ্বাসসহ কয়েকজনের সঙ্গে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় অতর্কিতে রড, লাঠি ও ইট নিয়ে তাদের ওপর দফায় দফায় হামলা চালায় একদল দুষ্কৃতকারী।

হামলায় সামশের ও আরেক কর্মী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামশেরকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার নেপথ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে গত শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সমিত মণ্ডলকে সরিয়ে সৌমেন তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নিহত সামশের ও তার মামা সদ্য অপসারিত সভাপতি সমিত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন।

তবে দলীয় গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি অজয় জানা। তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা এ ধরনের কাজ করতে পারেন না এবং দুষ্কৃতকারীদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। অভিযুক্তদের নাম ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা

বিস্তারিত কমেন্টে