সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩১:৩৫
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধানক্ষেত হলুদ হওয়া নিয়ে কৃষকের মাথায় হাত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২
শেয়ার: mail
ধানক্ষেত হলুদ হওয়া নিয়ে কৃষকের মাথায় হাত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

কীটনাশক প্রয়োগের পর ধানক্ষেতের পাতা হলুদ হয়ে শুকিয়ে যাওয়ার ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষক তৈয়ব আলী। এতে তার প্রায় ৭ বিঘা জমির ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনা নিয়ে ভুক্তভোগী কৃষক, কীটনাশক বিক্রেতা ও স্থানীয় কৃষি কর্মকর্তার মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর কাকলি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর গ্রামের কৃষক তৈয়ব আলী সম্প্রতি তার ৭ বিঘা জমিতে পোকা ও রোগবালাই দমনে কীটনাশক স্প্রে করেন। তবে ওষুধ ছিটানোর তিন দিন পার হতেই ধানক্ষেতের চেহারা বদলে যায় এবং পাতা শুকিয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

ভুক্তভোগী কৃষক তৈয়ব আলী জানান, ধানক্ষেতে মাজরা পোকার আক্রমণ দেখা দিলে তিনি স্থানীয় ডিলারের পরামর্শ অনুযায়ী কীটনাশক স্প্রে করেন। কিন্তু স্প্রে করার তিন দিনের মাথায় ধানগাছগুলো হলুদ হয়ে শুকিয়ে যেতে শুরু করে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। বিষয়টি দেখে অন্য স্থানীয় কৃষকেরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং এর সুষ্ঠু সমাধানের দাবি জানিয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এক অভিজ্ঞ কৃষক বলেন, দীর্ঘদিন কৃষিকাজ করলেও ধানের এমন ক্ষতি সচরাচর দেখা যায় না, এবং ভুল ওষুধ বা মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হলে তা শুধু ধান নয়, অন্যান্য ফসলের জন্যও বড় ধরনের হুমকি হতে পারে।

তবে সার ও কীটনাশক বিক্রেতা হবিবর রহমান দাবি করেন, কৃষক তৈয়ব আলী মাজরা পোকা ও পাতা পচা রোগের ওষুধ চাইলে তাকে নিয়ম অনুযায়ী কীটনাশক দেওয়া হয়েছিল। খবর পেয়ে তিনি কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিদের নিয়ে জমি পরিদর্শন করেছেন। তার মতে, এটি কীটনাশকের পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে; বরং ধানক্ষেতে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) বা পাতা পোড়া রোগের লক্ষণ হতে পারে।

এদিকে রুহিয়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ জুয়েল হক ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, কৃষক তার ৭ বিঘা জমিতে একাধিক কীটনাশক একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করেছিলেন। পাশাপাশি দুপুর ১২টা থেকে বিকেল ৪টার তীব্র রোদের মধ্যে এই স্প্রে করা হয়। তার মতে, কড়া রোদে একাধিক ওষুধের মিশ্রণ ব্যবহারের কারণেই ধানগাছের পাতায় এমন হলদে ভাব দেখা দিয়েছে।

তবে কৃষকদের আশ্বস্ত করে তিনি বলেন, এটি বড় ধরনের কোনো স্থায়ী ক্ষতি নয়। জমিতে পর্যাপ্ত পানি ধরে রাখা এবং দস্তা বা জিংক স্প্রে করলে ধানগাছ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ভুক্তভোগী কৃষককে প্রয়োজনীয় সব পরামর্শ দেওয়া হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ধানক্ষেত হলুদ হওয়া নিয়ে কৃষকের মাথায় হাত

বিস্তারিত কমেন্টে