ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুহাম্মাদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. শফিকুল ইসলাম।
এ সময় ইসলামী ব্যাংক কসবা শাখার প্রধান, কসবা প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন মাদ্রাসাপ্রধান, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং শিক্ষক-অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠান সফল করতে মাদ্রাসার শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
kalprakash.com/IM