বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩৭:১০
শিরোনাম
অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর ফের চালু ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম, যেভাবে করবেন আবেদন গাজা-ইরান নিয়ে ইউরোপের ভূমিকায় ক্ষুব্ধ তেহরান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক ৩ রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন সভাপতি শাহীন, সম্পাদক সামিউল পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ গণশুনানি চালু করে আলোচনায় পিরোজপুরের ডিসি আবু সাঈদ রাবিতে র‍্যাগিংসহ নানা অপরাধে ৯৯ জনের শাস্তি, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর ফের চালু ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম, যেভাবে করবেন আবেদন গাজা-ইরান নিয়ে ইউরোপের ভূমিকায় ক্ষুব্ধ তেহরান যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প নাটোরে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, আটক ৩ রাবি তায়কোয়ানডো ক্লাবের নতুন সভাপতি শাহীন, সম্পাদক সামিউল পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ গণশুনানি চালু করে আলোচনায় পিরোজপুরের ডিসি আবু সাঈদ রাবিতে র‍্যাগিংসহ নানা অপরাধে ৯৯ জনের শাস্তি, ১৮ জনের ছাত্রত্ব স্থগিত ইসরায়েলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা চায় স্পেন

পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ

এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি
এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮
শেয়ার: mail
পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ

এম এ নকিব নাছরুল্লাহ্, পিরোজপুর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী গবাদি পশু ও হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) যুব প্রশিক্ষণ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তিন মাসের এ কোর্সে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০ জন প্রশিক্ষণার্থী সশরীরে অংশ নেন। তারা গবাদি পশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি, রোগব্যাধি দমন, সুষম খাদ্য প্রস্তুত ও টিকাদান কর্মসূচির ওপর তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি নিবিড় ব্যবহারিক প্রশিক্ষণ নেন। চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে তিন মাসব্যাপী এ কার্যক্রমের সমাপ্তি ঘটে।

পরীক্ষায় অংশ নেওয়া প্রশিক্ষণার্থীরা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনা, আবাসিক পরিবেশ ও সুশৃঙ্খল তদারকির প্রশংসা করেন। তারা জানান, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের কারণে দীর্ঘ এ প্রশিক্ষণ সুশৃঙ্খল ও ফলপ্রসূভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। তার আন্তরিক উদ্যোগে প্রশিক্ষণার্থীরা কোর্স চলাকালে সব ধরনের সহযোগিতা ও সুযোগ-সুবিধা পেয়েছেন।

এ ছাড়া প্রশিক্ষণার্থীদের সার্বিক তত্ত্বাবধান, নিয়মিত ক্লাস পরিচালনা ও সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রশিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রশিক্ষকদের মধ্যে ছিলেন সিনিয়র প্রশিক্ষক (মৎস্য) সুরাত আলী, প্রশিক্ষক (পশুপালন) এইচ এম আহসান আকীব সুজন, সহকারী প্রশিক্ষক (মৎস্য) কাইয়ুম খান, প্রদর্শক (পশুপালন) রুহুল আমীন সেখ এবং প্রদর্শক (কৃষি) পলাশ চন্দ্র বিশ্বাস। শিক্ষার্থীরা জানান, তাদের মেধা, শ্রম ও আন্তরিকতায় প্রতিটি ক্লাস প্রাণবন্ত হয়ে উঠেছিল। প্রশিক্ষকদের এ প্রচেষ্টা তাদের কর্মজীবন গঠনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রশিক্ষণার্থীরা আশা প্রকাশ করেন, তিনবেলা মানসম্মত খাবার, নিয়মিত নাস্তা ও পুঙ্খানুপুঙ্খ পাঠদানের মাধ্যমে অর্জিত এ জ্ঞান তাদের বেকারত্ব ঘুচিয়ে স্বাবলম্বী হতে এবং সুন্দর ভবিষ্যৎ গড়তে ভূমিকা রাখবে।

এ প্রশিক্ষণে জেলা প্রেস ক্লাব পিরোজপুরের দপ্তর সম্পাদক এম এ নকিব নাছরুল্লাহ্ নিয়মিত প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের এমন যুগোপযোগী উদ্যোগ ও প্রশিক্ষকদের ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে ৪০ যুবকের গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শেষ

বিস্তারিত কমেন্টে