বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২৭:৩১
শিরোনাম
গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় বাংলাদেশ গতানুগতিক ছক ভেঙে ভিন্ন চরিত্রে মধুমিতা সরকার সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের প্রতি পুলিশের সতর্কবার্তা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নিজ খরচে ৪৭ নেতাকর্মীকে ওমরাহয় পাঠালেন বাবর দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা, জানালেন মন্ত্রী আখাউড়ায় লিটারে ১০০ গ্রাম তেল কম, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর

অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে দেশের অবৈধ সব ইটভাটার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তৈরি করতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, বর্তমানে দেশে প্রায় সাড়ে ৭ হাজার ইটভাটার মধ্যে আনুমানিক ১৭০০টি বৈধ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত ষষ্ঠ বার্ষিক উপকূলীয় শিশু জলবায়ু সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জলবায়ু সহনশীলতার জন্য শিশু নেতৃত্ব প্রতিপাদ্যে দুই দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, কৃষিজমির উর্বর টপসয়েল (উপরিভাগের মাটি) রক্ষা এবং বায়ুদূষণ কমাতে সরকার ধাপে ধাপে মাটি পোড়ানো ইটের ব্যবহার বন্ধ করে পরিবেশবান্ধব ব্লক ইট তৈরির দিকে এগোচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের রাস্তাঘাট ও উন্নয়ন প্রকল্পে ইট ব্যবহারে কড়াকড়ি আরোপের পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে খাল খনন কর্মসূচির মাটি ইটভাটায় ব্যবহারের মাধ্যমে কৃষিজমি রক্ষার স্বল্প ও মধ্যমেয়াদি পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

শেখ ফরিদুল ইসলাম বলেন, প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর প্রভাব থেকে প্রকৃতিকে বাঁচাতে এবং উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনে সরকার কাজ করছে। পাশাপাশি তিনি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্লাস্টিক ও পলিথিনমুক্ত করতে শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বাজার ও দৈনন্দিন কাজে পাট ও সুতার ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে হবে।

বেসরকারি প্রতিষ্ঠান জাগ্রত যুব সংঘ (জেজেএস) ও উপকূলীয় জলবায়ু শিশু ফোরাম (কেএনএইচ) এ সম্মেলনের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, কেবল মঞ্চে বা খাতায় উপস্থাপনা নয়, বরং নিজের পরিবার ও এলাকায় পরিবেশবান্ধব শিক্ষা বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। উপকূলের সুরক্ষায় নদী রক্ষা, সুন্দরবন সংরক্ষণ এবং দূষণ কমানোর ক্ষেত্রে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থার ঘোষণা প্রতিমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে